প্রিয় আহলিয়া!
শুধুমাত্র তোমার জন্য!
কোন অপবিত্র কদম আগ বাড়ালে,
ভেংগে ফেলা হবে, হাত বাড়ালে কেটে ফেলা হবে, আর ভুলেও চোখ তুলে তাকালে দুচোখ উপড়ে ফেলা হবে!
ইনশাআল্লাহ!
পুরো দুনিয়াকে জানিয়ে দিও!
আজ মন হারানো,
ঘুম ভরা চোখে!
আনমনে অবেলায়,
স্বপ্ন বুনে যাই এ বুকে!
জেগে রই, তোমার আশায়।
কখন দাঁড়াবে এ দরজায়........
দিন বয়ে যায়, রাতও হারায়!
কখন জড়াবে বুকে আমায়???????
সাঁঝের ঐ পড়ন্ত বেলায়
আঁচল জুড়ে তুমি স্মৃতিময়!
আজও বুকের অনন্ত পাঁজর,
তুমিহীন আকাশে তুমিময়!
জেগে রই, তোমার আশায়।
কখন দাঁড়াবে এ দরজায়........
দিন বয়ে যায়, রাতও হারায়!
কখন জড়াবে বুকে আমায়???????
আজ হাজারো ভিড়ে
একলা আমি নীড়ে!
হাসি অভিমানে!
তোমার দহনে!
জেগে রই, তোমার আশায়।
কখন দাঁড়াবে এ দরজায়........
দিন বয়ে যায়, রাতও হারায়!
কখন জড়াবে বুকে আমায়???????
আছো, ছিলে, রবে!
রোদ, ঝড়, প্রভাতে!
ছুড়ে ফেলা হাতে!
আমার আকাশে............
— Abu Taw Haa Muhammad Adnan See less
কবিতা ও সাহিত্য
প্রিয় আহলিয়া! শুধুমাত্র তোমার জন্য!
Comments (0)
Login to leave a comment.
No comments yet. Be the first to comment!