ইয়া রব্বা মুহাম্মাদ!

আমায় এতটা শক্ত করো............
যেন তোমার প্রেম আর ভয় বিহনে
সুজুদ, হাত আর রাত গগণে
একটা ফোঁটাও জল না ঝরে!
কোন মিথ্যে মায়ার ধূম্রজালে,
প্রতারিত এই রোজ সকালে,
থমকে যাওয়ার ওয়াক্ত না মেলে!
যেন আছাড় খাওয়া দেহের বলে,
ভাঙা পা আর ক্বলব দিলে,
দশেও আমার খুন না চেনে!
যেন ইবরাহিমি আগুন এলে,
ইসমাঈলি জবাই হলে,
দুচোখ আমার জল না ফেলে!
এতটা শক্ত করো হে আল্লাহ!
যেন হাজার ভিড়েও কাহাফ হলে,
কিশতি নূহের ঝড়-তুফানে,
আমার ক্বলব পথ না ভোলে।
যেন বদর, উহুদ, মু'তার দিনে,
শাহাদাতের খুব মিছিলে,
আমার বুকেও ডর না করে!
যেন কপোল বেয়ে জল না ঝরে!
লালের আকাশ ছায় না নীলে!
এসো আগুন জ্বালি হাজার দিলে,
আমি, তুমি আর আমরা মিলে!